ছোটদের কথা
ছোটদের কথা
আমরা ছোট, ছোটার মত
ছোট্ট বিকেল কই?
সকাল থেকে সারাদিনই
ঝুলছে কাঁধে বই।
আকাশ কাঁদে, ঝরনা কাঁদে,
পাহাড় কাঁদে ওই,
গুমড়ে কাঁদে ছোট্টবেলার
আনন্দ হইচই।
মনটা ছোটে ডিঙিয়ে সেতু
ওপারে ওইখানে,
রূপকথা আর তেপান্তরের
গল্পে যে মন টানে।
গল্প বলার সেই ঝুলিটা
হারিয়ে গেছে বুঝি!
মিষ্টি হাসির ঠাকুরমাকে
তাইতো আজও খুঁজি।