ছোটদের কথা
হোম
সমস্ত সংখ্যা
বাংলা মাসের নতুন বছর
দিল আবার দেখা
বাংলা মায়ের ঘরে ঘরে
জ্বলল প্রদীপ শিখা।
নতুন বছর নতুন রঙে
সাজুক সবার ঘর
নতুন করে নতুন হবে
কেউ নয় তো পর।
নতুন বছরে দূর হয়ে যাক
যত পুরোনো ব্যথা,
নতুন দিনে সবাই মিলে
বলব হেসে কথা।