ছোটদের কথা
ছোটদের কথা
তোমার দেওয়া কলম তুলি
সাজাই নতুন সাজে,
অলস বেলায় কাজের মেলা
রঙের ছটার লাজে।
কত কালের চেনা-জানা
কত না গল্প গাথা,
অভিমানের বিনি সুতোয়
নকশি আসন পাতা।
দিন ফুরাবে আঁধার ঘরে
ওদের আসা যাওয়া—
সাতটি সুরে ঝরণা ধারায়
হয়নি যে গান গাওয়া।
ছড়া ছবির আলিঙ্গনে
গাইবে পাখি গান,
মুখর হবে দিগবলাকা
সজীব মন-প্রাণ।
যুগান্তের এই ছন্দ এ যে
বিশ্বভুবন ভরা;
সুরের আলোয় বিদায় নেবে
গুপ্ত ব্যাধি, জরা॥