ছোটদের কথা
ছোটদের কথা
না নাগো না ও ভুল করো না
নাবালিকা মেয়েদের বিয়ে দিও না,
আঠারো বছর না হলে তার বিয়ে দিও না।
কন্যা সন্তান অচ্ছুৎ নয়, নয়কো হেলা ফেলা,
লেখাপড়া শিখলে তারাও হবে গলার মালা,
মাতঙ্গিনী, প্রীতিলতা, বীণা, কাদম্বিনী
মহাশ্বেতা, আশাপূর্ণা, সারদা জননী
সন্ধ্যা, আশা, গীতা, লতা, নারী আদর্শ নিবেদিতা
এই সমাজে তাঁদের অবদান ভুলে যেয়ো না।
বিদ্যাসাগর, রামমোহনের শুনেছো আবাহ?
বন্ধ করো, তোমাদের এই বাল্যবিবাহ।
নারী জাতির মহিয়সী বেগম রোকেয়া
ইন্দিরা গান্ধী, প্রতিভাদেবী, দ্রৌপদী, তসলিমা
এদের কথা মাথায় ধরো, মেয়েদেরকেও মানুষ করো
কোন বিভেদ করো না,
নাবালিকা মেয়েদের বিয়ে দিয়ো না।