ছোটদের কথা
ছোটদের কথা
সকাল হতেই ফুলের ডালে
ফুল হয়েছে নতুন বছর,
হাওয়া এসে বলল--নতুন,
পাপড়িতে তোর জড়িয়ে ধর।
একটা পাখির ছানা যখন
হচ্ছিল পার ফাঁকা উঠোন,
ওটাই বোধহয় নতুন পাখি
ওড়ায় জোরে নতুন ক্ষণ।
সব পুরনোয় নতুন যখন
হচেছ আপন সবার সাথে,
যায় না দেখা তবুও যে
নতুনের হাত সবার হাতে।
বোশেখ মাসের পয়লা এলো
সঙ্গে এলো খুশির জোয়ার,
নৌকো ওপর খুশি তুলে
মাঝি করে এপার-ওপার।
আজকে হঠাৎ আল্পনাতে
জমি আলের কল্কা টানা,
নতুন বছর আসবে মাঠেও
আলের ছিল খবর জানা।