ছোটদের কথা
ছোটদের কথা
সেদিন দেখি চাঁদের বুড়ি
নিজের ঘরেই করছে চুরি
কী ভয়ানক দস্যি বুড়ি
এ-কাজে তার নেই যে জুড়ি।
সেদিন দেখি চাঁদের মামা
দিচ্ছে গায়ে রোদের জামা
এই না দেখে, বলল লামা
ক্ষেপলে নাকি ও-চাঁদমামা!
সেদিন দেখি চাঁদের খুকি
এদিক সেদিক মারছে উঁকি
খাড়াই পাহাড়, মস্ত ঝুঁকি
সেখান থেকেই মারছে উঁকি।
সেদিন দেখি চাঁদের খোকা
বুনছিল তালপাতার টোকা
কোত্থেকে এক গুবরেপোকা
বলল তাকে ঘুমাও খোকা।