ছোটদের কথা
ছোটদের কথা
ষষ্ঠ শ্রেণি, বনপাশ শিক্ষা নিকেতন
গত ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ বর্ধমান শহরে ভাতছালায় শিশু নিকেতন বিদ্যালয়ের আমন্ত্রণে অর্থাৎ আমাদের আমন্ত্রণ করেছিলেন স্যার ধীরেন্দ্রনাথ সুর মহাশয়, যিনি হলেন আমাদের নতুন বন্ধু। ওনার আমন্ত্রণে আমরা একটি নতুন জিনিস দেখলাম নিজের চোখে, সেটার নাম টেলিস্কোপ। এই টোলিস্কোপের সাহায্যে আমরা একফালি চাঁদটাকে সু¨র ভাবে পর্যবেক্ষণ করলাম। আর দেখলাম একটি গ্রহকে। সেটি ছিল জুপিটর অর্থাৎ বৃহস্পতি গ্রহ। স্যার আমাদের একটি রুমের মধ্যে টেলিস্কোপের সাহায্যে কী কী দেখা যায় সেগুলি বুঝিয়েছিলেন, সেগুলি হলো--টেলিস্কোপের সাহায্যে চাঁদ (পাহাড়, গর্ত), সৌরজগতের সব গ্রহ (যেমন-শনির বলয়, বৃহস্পতির বলয় ও চাঁদ, মঙ্গল, ধূমকেতু, ছায়াপথ, নক্ষত্রপুঞ্জ পর্যবেক্ষণ করলাম।) টেলিস্কোপ আবিষ্কারক গ্যালিলিও গ্যালিলিকে ল্যাপটপের মাধ্যমে দেখলাম এবং ওনার তৈরি টেলিস্কোপ যন্ত্রটি দেখলাম। ডাঃ শঙ্কর নাথ মহাশয় আমাদেরকে একটা দারুণ জিনিস দেখালেন। ওনার কাছে আমি চিরঋণী। ওনাকে ও নতুন বন্ধুকে আমি প্রণাম জানাই।