ছোটদের কথা
ছোটদের কথা
বাংলা আমার মাতৃভাষা,
আমার মাতৃদুগ্ধ—
মনে এই ভাষার নেশা,
বারে বারে আমি মুগ্ধ।
বাংলা ভাষায় কথা বলি,
মন নেচে ওঠে ছন্দে;
বাংলার পথে আমি চলি
মাতাল হয়েছি গন্ধে।
বাংলা আমার মায়ের ভাষা
আমার সঙ্গে নারীর যোগ,
এই ভাষাই আমার আশা
সবার সঙ্গ পাবার যোগ।
খুশির প্রকাশ এই ভাষাতেই
দুঃখও ঝরে পড়ে!
আমি থাকি সেই আশাতেই
বাংলা একাই লড়ে।
আশার মাঝে হতাশা আসে
দেখে তার অপমান,
অপভাষা বুঝি তাকে নাশে
করে অসম্মান।
ধীরে ধীরে ভয় কেটে যায়,
দেখি বাংলা ভাষার মান,
মুক্ত কণ্ঠে সকলেই গায়—
মাতৃভাষার জয়গান।