ছোটদের কথা
ছোটদের কথা
পুব আকাশে যেই না দেখি আলতা-রঙা আলো
তখন তোর সঙ্গ পেয়ে মন হ’য়ে যায় ভালো।
ভোরবেলাতে কোন গাছেতে ডাকছে একা পাখি
সেই সুরেতে তোকেই আমার সঙ্গে ক’রে রাখি।
ধানের ক্ষেতে যখন দেখি ঢেউ খেলে বাতাসে
তোর ভাষা তো তেমন ক’রে খিলখিলিয়ে হাসে।
তোর জন্য মিছিল হ’লো সেবার বাহান্ন’তে—
দিনের শেষে রক্ত মেশে বুকের নদীর স্রোতে।