ছোটদের কথা
ছোটদের কথা
বৃষ্টি আলোয় পেল মাটি
সবুজ হবার মন,
অঙ্কুরে অঙ্কুরে ছড়ায়
সবুজের বন্ধন।
এপার সবুজ ওপার সবুজü
ইচ্ছে মেলে ডানা,
আকুল আলোর অপেক্ষাতে
ফুলের ঠিকানা।
এপারে ফুল ওপারে ফুল
গন্ধ রঙের তোড়,
গন্ধ রঙে মন মাতাবার
চলেছে তোড়জোড়।
ফুলের আলোয় মন জাগলে
ভুল ভাঙে আর ভয়,
মনে মনে মন মিললে
স্বপ্নের সঞ্চয়।
আলো আমার আলো
আলো মানে দেখা,
চোখের আলোয় মনের আলোয়
চলার কাব্য লেখা।