ছোটদের কথা
ছোটদের কথা
খাঁচার পাখির উড়তে মানা,
তাই কাটা যে পড়লো ডানা;
দিন ও রাতের সময়-খানাও
এমন বেঁধে টান,—
স্বপ্ন দেখার সময় কোথা
আকাশ, বাতাস, নদীর সোঁতা
আপন ইচ্ছে-য় নিষেধ পোঁতা
মুক্তি যে খান্-খান্!!
যে যার ঘরে বন্দি থাকো
পারো যদি ছবি আঁকো,
সেই ছবিতেই মুক্তি উড়ুক
ভোর-ও ধরুক গান!!
ছোট্ট পাখি একটু বোঝ,
মুক্তি কোথায়? মুক্তি খোঁজ?
সূর্য, চন্দ্র, তারা-র রোজও
সময় বাঁধা প্রাণ!!
হায়রে কপাল, গোপাল আমার,
তোর বাঁশিতেও এবার থামার
টান ধরেছে ‘সা-রে-গা-মা’-র
সুরেও বধির কান!!
নন্দ এবং যশোদা-রা
এখন খুঁজছে—‘কংশকারা’;
বন্দি থাকার ছন্দ হারা
প্রাণেই খুঁজছে মান!!