ছোটদের কথা
ছোটদের কথা
পাখির ভাষা পাখি জানে
মাছের ভাষা মাছ
নদীর ভাষা নদী জানে
ফুলের ভাষা গাছ।
মাটির ভাষা জাগায় আশা
বীজের ভাষা কুঁড়ি
চাঁদের ভাষা জোছনা জানে
এবং চাঁদের বুড়ি!
তারার ভাষা জানতে আজও
জোনাকগুলো জ্বলে
ঢেউয়ের ভাষা বেড়ায় ঘুরে
ভরা নদীর জলে।
আমার ভাষা তোমার ভাষা
সবই প্রাণের প্রাণ
মায়ের ভাষা ভালোবাসা
পাখির কলতান।