ছোটদের কথা
ছোটদের কথা
প্রথম যে দিন মেলেছিলাম চোখ,
প্রথম যে দিন এই আলোতে আসা,
প্রথম যে দিন মায়ের শরীর ছেড়ে
অজানা এক শব্দ স্রোতে ভাসা,
প্রথম যে দিন জন্ম বাঁধন বেয়ে
বুকের ভিতর মিশেছে এক সুর,
সে সুর তো বয় শিরায় উপশিরায়,
মায়ের থেকে যাই না যতই দূর!
মায়ের বুকের সেই কাঁপনই জাগে,
দুঃখে, সুখে, অভিমানে, রাগে!
চিনতে তাকে পারি নাই বা পারি,
অবহেলা যতই থাকুক জারি,
তবু সে তো ছাড়ে না তার হাত!
ভরসা জাগায় যখন দুঃখ রাত।
জীবন জুড়ে লক্ষ কাঁদা হাসা,
নীরব সাথী মায়ের মধুর ভাষা।