ছোটদের কথা
ছোটদের কথা
কুমিরের ছানা যেই
ডিম থেকে ফোটে—
কুমির তা মুখে পুরে
জলাশয়ে ছোটে।
ডিম থেকে বের হলে
হাঁসেদের ছানা
জলে নেমে মা-র সাথে
খায় জলো-পানা।
ডিম থেকে মুরগির
ছানা ফুটে ফুটে
মা-র সাথে খুদকুঁড়ো
খায় খুঁটে খুঁটে।
মা-র ঠোঁটে ঠোঁটে খায়
পাখিদের ছানা
পোক-জোঁক ফল-মূল
মটরের দানা।
বিপদের আঁচ পেলে
ছানা মুখে পুরে
পলকে লুকোয় মাছ
অজানা-সুদূরে॥