ছোটদের কথা
ছোটদের কথা
ফিঙে, ঘুঘু, শালিখ, দোয়েল
মৌটুসি বা টুনটুনি
আসে না তো আগের মতন
ছাদে-বাগানে-কার্ণিশে!
বেলুনওয়ালা, কুলফি গাড়ি
হাওয়াই মিঠাই, ‘গরম-ঘটি’
আর আসে না পাড়ায় পাড়ায়,
এখন সেসব স্বপ্নে ভাসে!
পাড়ায় ঘোরা পুতুলনাচের
পুতুল পুতুল বর বউরা
ছন্দ বিহীন থমকে গেছে
স্মৃতির পাতায় রঙ চটেছে!
ভালুক নাচ কি বাঁদর খেলা
হাতির পিঠে মাহুত ভোলা
বীন বাজিয়ে সাঁপুড়েরা
হারিয়ে গেছে নিরুদ্দেশে!
সামনে সময় এগোয় যতই,
পিছনে স্মৃতি দূরে ক্রমেই,
নীরবে তারা হারিয়ে যায়!
স্মৃতিতে জলের দাগ থেকে যায়।