ছোটদের কথা
ছোটদের কথা
বকুল গন্ধে ছুটল বাতাস
নীল আকাশের প্রাঙ্গণে,
সোনার আলোর আঁচল খানি
বিদায় রবির অঙ্গনে।
চিকন পাতার লাগল নাচন
ভ্রমর মধুর গুঞ্জনে;
অলস কোকিল রঙিন নেশায়
গান গেয়ে যায় আনমনে।
পলাশ, শিমূল, রঙীন ফলেরা
একান্তে দেয় আল্পনা,
দখিন হাওয়া ক্ষণেক থামি
করছে যে আজ জল্পনা॥