ছোটদের কথা
ছোটদের কথা
একুশে জন্ম একুশে আশা
একুশে আমার বাংলা ভাষা।
একুশে খিদে ভাতের থালা
একুশ আমার বর্ণমালা।
একুশে শহীদ একুশে প্রাণ
একুশ আমার বাংলা গান।
একুশে শপথ একুশে বড়াই
একুশ বাংলা ভাষার লড়াই।
একুশে মিছিল একুশে হাঁটা
একুশ মানে না পথের কাঁটা।
একুশে জীবন লক্ষবার
একুশ আমার অহংকার।