ছোটদের কথা
ছোটদের কথা
শিশু নিকেতন স্কুল, বর্ধমান
আমার জীবনে আমি ছোটো থেকে ৪-৫টি স্কুল বদলেছি। কিন্তু আর কোনো স্কুল আমি মনে রাখি না--রাখি, শিশু নিকেতন আমার সারা জীবন মনে থাকবে। কারণ এই স্কুলে লেখাপড়ার সাথে সাথে মজা, আনন্দ, হইচই আর বন্ধুত্ব সব কিছুই অন্য স্কুলের চেয়ে আলাদা। এখানকার শিক্ষকরা বন্ধুর মতন। তাই আমরা হেসে-খেলে লেখাপড়া শিখি। সত্যি বলতে আমার এখানে কোনো একজন ম্যাম ভালো লাগে, তা নয়, কারণ আমার সব ম্যামদের ভালো লাগে। শিশু নিকেতন সত্যি আমার 'Second Home'। আমার কোনো দিন স্কুল না আসতে ইচ্ছে করে না, কারণ রোজ আমি কিছু নতুন শিখি, কিছু নতুন বন্ধুত্ব হয়, নতুন অভিজ্ঞতা। শিশু নিকেতন আমার প্রিয় স্কুল, আমার স্কুল।
এখানে যদি আমরা কিছু ভুল করি তাহলে না বকে, ভালো করে মিষ্টি ভাবে বোঝানো হয়, তাই তো প্রিয় শিশু নিকেতন। সবার আশীর্বাদে আমি একদিন বড়ো হবই, তখন আমি চেষ্টা করব স্কুলের পাশে থাকার। বড়ো হয়ে যখনই আমি পারব, তখন আমি স্কুলে আসব।