ছোটদের কথা
ছোটদের কথা
শিশু নিকেতন স্কুল, বর্ধমান
আমি শিশু নিকেতন স্কুলে পড়ি। আমি স্কুলে আসতে খুব ভালোবাসি। আমি এই স্কুলে ছোটো বেলা থেকে পড়ি। আমার এই স্কুলে অনেক ভালো বন্ধু আছে। এই স্কুলটা খুব বড়ো। স্কুলের বাগানে অনেক রকমের ফুল আছে। স্কুলের মাঠে এক স্লিপ আছে সেখানে সবাই স্লিপ খাই আর মজা করি। স্লিপের দুপাশে দুটি কৃষ্ণচূড়া গাছ আছে, যখন এই কৃষ্ণচূড়া গাছে ফুল ফোটে তখন দেখতে খুব ভালো লাগে। চার পাঁচ তলা থেকে দেখলে গাছটা খুব সুন্দর লাগে। একটা বড়ো বেল গাছ আছে মাঝে মাঝে যখন গাছ থেকে বেল পড়ে তখন মনে হয় যেন কারুর মাথায় না পরে গেলে হয়। আমি যখন বেল গাছের তলাহ দিয়ে যাই তখন ভয় লাগে যেন বেল গাছ থেকে একটা বেল আমার মাথায় না পরে যায়। এই স্কুলে আমার পছন্দের দিদিমণি হল সংহতি ম্যাম, সেই কৃষ্ণচূড়া গাছটা আছে সেই গাছ থেকে ফুল পরলে আমি নিয়ে ম্যামকে দিই। আমার স্কুলে অনেক প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামে আমিও নাম দিই আর নাচ, গান ইত্যাদি প্রোগ্রাম করি। আমি এই স্কুলকে খুব ভালোবাসি। এই নিয়ে আমার দিন কেটে যায়।