ছোটদের কথা
ছোটদের কথা
হারিয়ে গেছে ঢেঁকি ছাঁটা চাল
বুড়ি বসন্ত ডাংগুলি,
এপারের পাখি ওপারে যায়
লুপ্ত প্রায় পিঠে-পুলি।
কোথায় গেল চিল-শকুন
কম দেখা যায় টিয়া-চড়াই,
ছারপোকা প্রায় উধাও হল
বদলে গেছে মুঘল সরাই?
হারিয়ে গেছে পূর্ববঙ্গ
পশ্চিমবঙ্গও কি যাবে চলে?
ভুলতে হবে ক’দিন পরে
রাজ্যের নাম বাঙলা হলে!
অদল-বদল লেগেই আছে
দুই বাংলার রোজ নামচায়,
ভোজন রসিক আম বাঙালি
পদ্মার ইলিশ চেঁটে-পুঁটে খায়।
তবুও বইছে ইছামতী
দুর্গাপুজোর বিসর্জনে,
দুই বাংলার নৌকাযাত্রা
জুড়বে প্রীতির বন্ধনে।