ছোটদের কথা
ছোটদের কথা
ষষ্ঠ শ্রেণি, বনপাশ শিক্ষা নিকেতন
দিন ছিল ২২.০২.২৬। আমাদের নতুন বন্ধু অর্থাৎ ধীরেন্দ্রনাথ সুর আমাদের মহাকাশ ব্যাপারে জানার জন্য বর্ধমান শিশু নিকেতন বিদ্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমার খুব মজা হচ্ছিল সেদিন। আমরা হই হই করতে করতে পৌঁছেছিলাম সেখানে। গিয়ে দেখি প্রজেক্টারে মহাকাশের ব্যাপারে আলোচনা হচ্ছে। একজন প্রফেসার, তিনি আমাদের সুন্দর ভাবে মহাকাশের ব্যাপারে বোঝাচ্ছিলেন। অনেক অজানা জিনিস সেদিন জানতে পারলাম, শনির বলয়, বৃহস্পতির বলয় আবার মঙ্গলে কার্বন ডাই অক্সাইড এর বরফ! আরও অনেক কিছু। তারপর আমাদের টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখানো হল। কী দারুণ! চাঁদের গর্ত স্পষ্ট বোঝা যাচিছল। তারপর বৃহস্পতি গ্রহও দেখানো হল। এইরকম যদি বারবার যাওযার সুযোগ হয় তাহলে এই আনন্দ উপভোগ করতে আমি সবসময় তৈরি থাকব।