ছোটদের কথা
ছোটদের কথা
আমি জাগি, ভাষা জাগে
আমার মনে-প্রাণে,
সকাল যেন সুরে ভরা
বাংলা ভাষার গানে।
বাংলা বলি ঘরে-পথে
বাংলা বলি হাটে,
হালের গরু তাড়ায় চাষি
বাংলা ব’লে মাঠে।
আমার মায়ের জানা শুধু
একটি বাংলা ভাষা,
মায়ের থেকেই আমার ঠোঁটে
প্রথম বাংলা আসা।
ফেব্রুয়ারির একুশ তারিখ
ভাষা দিবস মানে—
বাংলা ভাষা রক্ষা করতে
পাঁচ ভাই হারায় প্রাণে।
ভাষা দিবস, শপথ দিবস,
বাঁচবো বাংলা সাথে,
বাউল-মাঝি-কীর্তনিয়া
বাংলাতে গান গাঁথে।