ছোটদের কথা
ছোটদের কথা
বাংলা আমার মায়ের ভাষা
সেই মায়েরই কোলে চড়ে
শুনতে শুনতে বলতে বলতে
বড়ো হলাম বাংলা পড়ে।
ইংরেজিও পড়ি আমি
বাংলা পড়ার সাথে সাথে
বাংলা কথা বলার সময়
লাজ তো হয় না আমার তাতে।
বাংলা গীতি গেয়ে উঠি
নেচে উঠি বাংলা গানে
মা বলে যে বাংলা ভাষা
মধু ঢালে সবার কানে।