ছোটদের কথা
হোম
সূচি
পাড়ার বুড়ো, গল্পদাদু, শ্যামাচরণ ঘটক
সাদা সিধে গল্প বলেন
তাতে থাকে না কোন চটক।
সহজ সরল গ্রাম্যকথা
আর নিজের অভিজ্ঞতা,
এই তার গল্প, সবই সত্যিকথা
তার গল্পের স্থান-কাল-পাত্র
সবই এই গাঁয়ের,
হয়তো তার নিজের কিম্বা ঠাকুমায়ের।