ছোটদের কথা
ছোটদের কথা
আমার এখন অলস প্রহর
শরীর জুড়ে জীর্ণ পাতার বাস
শোকগুলো সব ওড়ায় ধুলো
শহীদ চিতায় ঢাকছে ফাগুন মাস।
আমার এখন স্তব্ধ আকাশ
হারিয়ে গেছে বাউণ্ডুলের গান
তাজা খুনের ফুলকি ছুটে
ভাসিয়ে দিলো স্মৃতিরই উঠান।
বুকের মাঝে আগলে এখন
শহিদ ভাইয়ের দমচাপা নিশ্বাস
বলছে, ভাষার আগুন জ্বালাও
নইলে মিছে জয়েরই উল্লাস।