ছোটদের কথা
ছোটদের কথা
অষ্টম শ্রেণি, বর্ধমান পৌর উচ্চ বালক বিদ্যালয়
পড়াতে আমার মন বসে না, চাই না যেতে স্কুলে,
বইয়ের পাতা ভীষণ বোরিং, সকালে আর বিকালে।
ইস্কুলেতে স্যারেদের বকা, শাস্তির হাতছানি,
স্কুলব্যাগে দৃষ্টি গেলেই মনে পড়ে সব কাহিনী।
তবু এটা সর্বসঙ্গী, ছাত্র জীবনে,
সাক্ষী হয়ে থাকে যাহা পঠন পাঠনের।
প্রতিষ্ঠিত হতেই হবে এই প্রতিকূলতার যুগে,
ছাত্রজীবন বাঁধা আছে ওই ছোট্ট স্কুল ব্যাগে।