ছোটদের কথা
ছোটদের কথা
অষ্টম শ্রেণি, বর্ধমান টাউন স্কুল
সকাল থেকে সন্ধ্যা শুধু
নীরবতার ওঠাবসা,
রাত্রি যত গভীর হবে
কান্না তত রঙ মাখাবে।
ঘাসের উপর শিশির জমা
নতুন সকাল বলবে হেসে,
ঘুমাও কেন ভোরের পাখি
দরজা খোলো সব আবেশে।
রঙ মাখানো স্বপ্নগুলো
লাল হবে সব লড়াই গানে,
রক্ত লেখা গল্পগুলো
সব ভাসবে বই এর কোণে।
সবাই তখন স্তাবক হয়ে
হাত বাজাবে হাতের উপর
রক্ত নয় সে তো,
এ তো আলতা ছড়ানো
লাল কাপড়॥