ছোটদের কথা
ছোটদের কথা
দশম শ্রেণি, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল
পদ্য লিখি মনের ছন্দে,
ফোটে তারা হৃদয় স্পন্দে।
পড়াশোনা ছেড়ে আমি লিখি,
পদ্যের মাধ্যমে মনে ছবি আঁকি।
চারিদিকে যেন সুন্দর দৃশ্য,
শুধু খুঁজি অন্তরের সাদৃশ্য।
আনন্দে উৎফুল্ল মন আমার
খোঁজে ছন্দ প্রকৃতিতে বহুবার।
তবে শুধু কি কবিতাই,
গদ্যটি লিখতেও মন চাই।
আঁকাতেও মন আছে খুব,
তবে নয়কো তা অপরূপ।
তিনে মিলে বিরাজ একসাথে,
খুঁজি শুধু বিষয় মনোরথে।
চিন্তা করি বহুবার ধরে,
ছড়ায় এ গুণ কী করে।
দিনরাত বসে শুধু ভাবি,
এ বিশ্বের আমি অনামী কবি।
পাঠক আমার নেই বহু
দোষারোপ করছি না কাউকেও কভু।
আঁকা ছবি থাকে ঘরেতেই,
পড়ে তা বিশ্বের দোরগোড়াতেই।
বিস্তার নেই আমার বহুদূর,
দুঃখ যে করে, সে মূঢ়।
হোক না কবি অনামী,
এতে আনন্দ খুঁজি আমি।
লাগে ভালো ছন্দ বানাতে,
ছবির রাজ্যে ফুল কুড়াতে।
আমি করি আমার আনন্দে,
হোক না তা অন্যের অপছন্দে।
বলি তবে খুশি হয়ে
ভালো আছি আমি অনামী হয়ে।