ছোটদের কথা
ছোটদের কথা
সূর্য ওঠে পূব আকাশে,
অস্তে যায় সে পশ্চিমে;
সূর্য হাঁটে আকাশপথে,
জোরে, কখনো ঢিমে!
সত্যটা কী জানতে লাগল
কত বছর কী জানি?
সত্যটা যারা জানিয়ে দিয়েছে
তাদের বলে বিজ্ঞানী!
ম্যালেরিয়া, টাইফয়েড,
যক্ষা, কলেরা, বসন্ত;
'দৈব অসুখ' নয় এরা আর
সঠিক ওষুধে হয় অন্ত!
ভুত ও সাপের ওঝারাও আজ
খুঁজছে তো তাই সত্যকে;
বিশেষ জ্ঞানের মানুষ জানান
সঠিক ওষুধ পথ্যকে!
দেশ ও কালের এমন বন্ধু
বিজ্ঞানীরাও করেন ভুল?
কেন গড়েন মারণ অস্ত্র—
এ্যাটম, হাইড্রোজেন, ত্রিশূল?