ছোটদের কথা
ছোটদের কথা
আমরা মানুষ সবে
নই পশু পাখি,
দুটি হাত দুটি পা ও—
আছে দুটি আঁখি।
শিঙ নেই লেজ নেই
মাথা ভরা চুল,
হাতে পায়ে সকলের
কুড়িটি আঙুল।
ঈদ পুজো খ্রিসমাস
এস পালি সবে—
একসাথে মিলেমিশে
মাতি উৎসবে।
জাতপাত ভেদাভেদ
মুছে হাতে হাতে
রাঁধিবাড়ি খাই-দাই
এস একসাথে।
আদিতে তো ছিল এক
সব মানুষেরা
আজ কেন সব জাতি
প্রাচীরেতে ঘেরা?
ভাইকে না পর ভাবো
বোনকে না পর,
এস সবে এক হয়ে
ভরি চরাচর!