ছোটদের কথা
ছোটদের কথা
হেমন্ত ঐ সবুজ মাঠে
সোনা ধানের দোল,
শূন্য ঘরে শূন্য প্রাণে
ভরল মায়ের কোল।
ঝর ঝর বর্ষা সেদিন
আনল জলের বান,
হলুদ রাঙা রঙ ধরেছে
খেতের সোনা ধান।
সকালেতে কাস্তে হাতে
আসে চাষীর দল,
সোনার ধানে রোদের ছটা
করছে ঝলমল।
সবার মুখে ফুটবে হাসি
গাইবে খুশির গান,
নবান্নের উৎসবে আজ
অঘ্রাণের এই দান।