ছোটদের কথা
ছোটদের কথা
বড়দিনের ছুটি পেলে
সার্কাসেতে যাবো—
বার্গার আর পেস্ট্রি ছেড়ে,
কমলালেবু খাবো।
টিয়া চালায় সাইকেলটা
সার্কাসেরই খেলায়—
গতবারেই দেখেছি তা,
নসিবপুরের মেলায়।
বাঘ সিংহ ওঠে বসে,
চাবুক হাতে মাস্টার—
তারের ওপর খেলা দেখায়,
ফ্রক পরা সব সিস্টার।
মনে মনে ঠিক করেছি
মাসীর বাড়ি থেকে—
চিড়িয়াখানায় আসবো ঘুরে,
শীতের ছুটির ফাঁকে।
পাকা কলা, ছোলা ভাজা,
শিম্পাঞ্জি পাবে—
মাটন কষা সঙ্গে নেবো,
সিংহমামা খাবে।
হলুদ রাঙা রঙ ধরেছে
খেতের সোনা ধান।
সকালেতে কাস্তে হাতে
আসে চাষীর দল,
সোনার ধানে রোদের ছটা
করছে ঝলমল।
সবার মুখে ফুটবে হাসি
গাইবে খুশির গান,
নবান্নের উৎসবে আজ
অঘ্রাণের এই দান।