ছোটদের কথা
ছোটদের কথা
মাফলার, মোজা, সোয়েটার আর
টুপি রকমারি
কোনটা ছেড়ে কোনটা নেব
দারুণ সে ঝকমারি।
দস্তানাটা দিচ্ছে উঁকি
উলেন প্যান্ট রয় ঝুলে
শালের বহর দেখে শুনে
ইচ্ছে হয় নিই তুলে।
চাদর জ্যাকেট নেই পিছিয়ে
ওদের রূপ মনভোলা
পঞ্চু কাঁধে ওম মাখিয়ে
রাখে দুই হাত খোলা।
বাজার ভরতি শীত পোশাকে,
শীত কোথা? শীত কোথা?
শীত না এলে শীত পোশাকে
সাজাই হবে বৃথা।