ছোটদের কথা
ছোটদের কথা
নবম শ্রেণি, চিঁচুড়িয়া উপেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়
ইচ্ছে করে আজ এঁকে দিই পাখি
কিন্তু তবু ভয় লাগে, যায় যদি সে উড়ে।
খুঁজব তাকে দেশ বিদেশ বন-জঙ্গল জুড়ে
শেকল ছাড়া খাতার পাতায় রাখব ওকে ধরে।
আঁকা ছাদের রঙ কি দেব?
জ্যোৎস্না পাব কোথা?
পাব কোথায় চাঁদের বুড়ির
মিষ্টি উপকথা?
রইল পড়ে ড্রইং খাতা
শূন্যে চেয়ে থাকি,
মনের মত খাতার পাতায়
মনের রঙই আঁকি।