ছোটদের কথা
ছোটদের কথা
একাদশ শ্রেণি, বনপাশ শিক্ষা নিকেতন
মাধ্যমিক ও মাধ্যমিক
শুনতে পাচ্ছো?
আমার নিঃশ্বাসের শব্দ,
আমার বাবা মা অনেক আশা নিয়ে আছে জানো
ভালো রেজাল্ট হবে, নম্বর হবে,
আর আমি--থাক, না বলাই ভালো,
আলোর বেগে ছুটে চলা...
প্রাণপণ দমিয়ে রাখা উত্তেজনা,
পারবে তো? কাঁধটা বড়ো ভারী ভারী লাগছে
একটা ফিনফিনে কাগজের টুকরোর কতই
জোর, তাই না?
তোমার জন্যই তো,
কারোর মুখ ঝলকে উঠবে ক্যামেরায়,
বাবা মায়ের মুখ গর্বে রঙিন হয়ে যাবে
মিষ্টি ফুল কত কি!
কেউ বা পাড়ি জমাবে না ফেরার দেশে
ব্যর্থতাকে আঁকড়ে, মুখ মলিন করে
সময়ের স্রোতে তলিয়ে যাবে অতলে।
হ্যাঁ তোমার জন্যই
বন্ধুত্বও বোধহয় ভাগ হয়ে যাবে,
আর্টস, সায়েন্স আর কমার্সে
তোমার জন্যই।
বদলে যাবে হাজিরার খাতাটিও!
এক ক্লাসে ছোট্টো প্রাণগুলো
আর কি পারবে ভাগ করে
আধপেটা খেয়ে থাকতে?
লাল কাপড়॥