ছোটদের কথা
ছোটদের কথা
চতুর্থ শ্রেণি, কুড়মুন হরিজন অবৈতনিক প্রা. বিদ্যালয়
গ্রীষ্মকালে বেজায় রোদ
সূর্যের তাপ আর গরমের জ্বালা,
বর্ষাকালে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে,
বন্ধ সব খেলা।
আর শরৎকালে দুর্গা পূজা
কাশের বন ও সাদা মেঘের ভেলা,
হেমন্তকালে ধান কাটা হয়
রোজ সকাল ও দুপুরবেলা।
শীতকাল শীতে ভরা
পিকনিক ও পিঠে পুলি হয়,
বসন্তকালে খুব মজা
দোল উৎসব হয়।
তোমরা সবাই আনন্দ করো।