ছোটদের কথা
ছোটদের কথা
অফিসেতে কেউ যায়, কেউ করে চাষবাস,
দুধ পেতে গাই পোষে, প্রতিদিন কাটে ঘাস।
ছবি আঁকে, ছড়া বলে, জলসাতে গায় গান,
সকলেই মনে রাখে অন্নের অবদান।
বীজ বোনে, ইট গড়ে, কেউ ধরে তুরপুণ,
কেউ রাঁধে, কেউ বাড়ে, মিঠা পানে দেয় চুন।
সব কাজে লাগে শ্রম, থাকে সুখ, থাকে দুখ,
বেঁচে যদি থাকা যায়, গর্বেতে নাচে বুক।
জীবনের পথখানি হয় সোজা, আঁকা-বাঁকা
অবসাদ, ব্যথাভার, যথাকালে হয় ফাঁকা।
দৃঢ় প্রাণে স’য়ে যায় সব ব্যথা, অপমান,
সততায় বোঝা যায় অন্নের অবদান।