ছোটদের কথা
ছোটদের কথা
দ্বাদশ শ্রেণি, বি.কে.টি.পি. প্রবীর সেনগুপ্ত উচ্চ বিদ্যালয়
ওই যে এক ছোট্ট শিশু
স্বপ্ন দেখে রোজ,
কোনদিন সব বইগুলো ফেলে
পাবে খেলার খোঁজ।
ওই যে এক ছোট্ট শিশু
মাঠের দিকে যায়,
এই বুঝি আজ খেলবে জমিয়ে
হোমওয়ার্কের বালাই নাই।
ওই যে এক ছোট্ট শিশু
ছুটতে চায় মন খুলে,
পড়ার চাপ দূরে ফেলে
হাসতে চায় দুঃখ ভুলে।