ছোটদের কথা
ছোটদের কথা
ষষ্ঠ শ্রেণি, বনপাস শিক্ষা নিকেতন
পাতা ঝরা পলাশ ফুলের রং
শেষ হলো বসন্তের ঢং।
দক্ষিণা বাতাস থেমে গেল
গরমের আভাস ভেসে এলো।
কোকিলও আজ নীরব খুব
ডাকছে না আর কুহু সুর।
বসন্তের শেষ বিকেলবেলা
শেষ হলো রঙের খেলা।
ফাগুন চলে গেল
গাছে নতুন পাতা এলো।
ঋতুরাজ বসন্ত তুমি চলে গেলে
আও একটি বছর অপেক্ষায় রেখে গেলে।