ছোটদের কথা
ছোটদের কথা
সপ্তম শ্রেণি, সিমডালি থাকমনি উচ্চ বিদ্যালয়
বাংলা বর্ষের শেষে আসো তুমি উৎসবেতে ভরা
তাই তো তোমায় নিয়ে লিখছি আমি
আমার সেরার সেরা ছড়া।
ফাল্গুন-চৈত্রে আসো তুমি আমার দ্বারে
তাইতো শিবের গাজন এসে আমার দ্বারে কড়া নাড়ে।
এ সময়ে মুসলমানের ঈদ আর হিন্দুদের গাজন হয়
দু-জাতির মহোৎসবে আর কি বাকি রয়।
বসন্ত, তুমি এলে কোকিল ডাকে,
দিনের যে কোনো ফাঁকে।
তুমি চলে গেলে যে ওর মন কেমন করে,
তাই তো সারাবছর ও তোমার অপেক্ষায় মরে।
বসন্তে আমরা খেলি রঙিন হোলি
তোমার প্রভাবেই আমরা বিকেলে একটু বেশী খেলি।
তুমি এসে গাছপালাদের রঙিন করো
তাইতো তুমি প্রকৃতির ওপর
আনন্দের বৃষ্টি হয়ে ঝরো।