ছোটদের কথা
ছোটদের কথা
সপ্তম শ্রেণি, সিমডালি থাকমনি উচ্চ বিদ্যালয়
বসন্ত আমার প্রিয় ঋতু,
বসন্ত নিয়েই জীবন।
সেই জন্যেই বসন্ত আমার
গড়ে তোলে মন।
বসন্তকালের কথা মনে এলেই
ভাবি অনেক কথা,
সেই সময়ে বন্ধুর সাথে কাটানো
হাসি হাসি কথা।
বসন্ত মাত্র দুটি মাস নিয়ে
ফাল্গুন ও চৈত্র,
বসন্তকালের কবিতা লিখে
কবিরা হলেন খ্যাত।
বসন্তকালে পলাশ গাছে ফোটে
আগুন রঙা ফুল,
সেই সঙ্গে আম গাছে ধরে
অনেক মুকুল।
কোকিলের ডাক শোনা যায়
বনে বনে,
তখন সে সুর
বাজে আমার মনে।
বসন্তকালের উৎসব হল দোলযাত্রা ও হোলি
তখন আমরা সবাই মিলে রং মাখামাখি খেলি।
শীতকালে গাছ থেকে ঝরে শুকনো পাতার রাশি
বসন্তকালে সেই গাছেতেই কচিপাতার হাসি।