ছোটদের কথা
ছোটদের কথা
দোলে দোদুল দোলায় দোলে
বাঁকা শ্যাম রায়,
উৎসবেতে মাত্তে তোরা
সবাই মিলে আয়।
পিচকারিটা নিয়ে হাতে
ঢালো রঙের ঝর্ণা,
আকাশ বাতাস ঢেকে দেয়
আবীর মাখা ওড়না,
গানে গানে সুরে সুরে
এল খুশির দিন,
প্রকৃতি যেন তালে তালে
নাচে তা-ধিন্ ধিন্।
হাতছানি ওই মরিচিকার
স্বপ্নভরা ডাকে,
পূর্ণিমার চাঁদ দেখা যায়
তালগাছের ফাঁকে।