ছোটদের কথা
ছোটদের কথা
মুকুলের আম, ডালের শিমুল
ঘেঁটু ফুল বনে-বনে,
কোকিলের ডাক, পলাশের ঝাঁক
ফুল হয় খুশি মনে।
দক্ষিণে হাওয়া, নতুনের পাতা
প্রকৃতির সব সাজ,
রঙে পিচকারি, উড়ালো আবির
দোল খেলা শুরু আজ।
ইস্কুলে ছুটি, তাই ছুটোছুটি
রঙ মাখা সারা গায়,
সাবান ঘষেও রঙ ওঠে কই
কিছু রঙ থেকে যায়।
দিনের শেষে ঠাম্মা-দাদুর
পায়েতে আবির দিয়ে,
আশীর্বাদ এবং মিষ্টিও পেয়ে
চলল বাড়িতে নিয়ে।