ছোটদের কথা
ছোটদের কথা
বলতে পারো, এমন কেন হয়?
কেউ বা থাকে মনের সুখে
কেউ বা কেন নয়?
শীতের বেলা কারো বুকে
খুশী কলকল করে,
জামা কাপড় লেপ তোষকে
শরীর চনমন করে।
পিঠে পুলি পায়েসেতে
খাবার যত সাধ
পেট পুরে সব জুটছে যে ঢের
কিছুই যায় না বাদ।
অপরদিকে নেংটি পরে
রোদে রোদে ঘোরে
বাবুর বাড়ী জুটলে কিছু
পেটটা যদি ভরে।
পেটের খিদে পেটেই থাকে
পাতটা চাটাই সার
পোষাক-আশাক দূরে থাকুক
রাত কাটান ভার।
সবাই মিলে সুখে থাকা এমন কিছু নয়।
তবু কেন হয় না তাহা, কেন এমন হয়?