ছোটদের কথা
ছোটদের কথা
গায়ে লাগে হাওয়ার দোলা
এই বুঝি বসন্ত এসে গেছে কাছে
গাছে ফুলের সম্ভার
বসন্ত লাগে হালকা রোদের আঁচে
হাওয়ায় ভেসে আসে
বসন্ত এসে গেছে গান,
মন ছুঁয়ে যায় অচেনা
এক স্বপ্নের আহ্বান।
মেঘগুলো সব দুঃখ ভুলে
ঘুরে বেড়ায় আকাশের কোলে,
রং ভর্তি ফুল দেখে বুঝি
পলাশখানি ফুটবে বসন্ত বলে।