ছোটদের কথা
হোম
সমস্ত সংখ্যা
এই তো আমার ছবির খাতা
দেখছ যা এই হাতে,
নানান রকম ছবি আমি
আঁকি যে ভাই তাতে।
আঁকতে আঁকতে ফুরোয় কালি
ভরে না তাও পাতা,
রং-বেরঙের কত ছবি
আমার মনে গাঁথা।
সে সব ছবি যেই না আঁকি
যায় ফুরিয়ে বেলা,
খাতার পাতায় সারাটি দিন
খেলা আমার খেলা।