ছোটদের কথা
ছোটদের কথা
পথ ডাকছে নদীর মতো
মা দেয় না যেতে,
বলল, খোকা ভাত বেড়েছি
বস তো আসন পেতে।
কোথায় খিদে, মাঠ টানছে—
উড়ছে ফড়িং বনে...
বাবার গলায় শাসন শুধু
আমিও আপনমনে...
সুয্যি কোথায়! চাঁদের আলো—
খই ফুটেছে সাদা...
তেপান্তরে ছুটছি আমি
পিছন থেকে বাধা।
ডাকছে পাখি গানের সুরে
ধরতে গেলাম যেই...
পথের মাঝে হারিয়ে গেলাম
কেউ কোত্থাও নেই!