ছোটদের কথা
ছোটদের কথা
পথ চলতে কিছু নিয়ম মেনে চলতে হয়
নিয়ম মেনে চললে পরে থাকে না কোনও ভয়।
যদি যাও বাইকে গন্তব্য স্থানে,
কিছু কথা মন দিয়ে শোনো তবে কানে।
প্রথমেই মাথায় পরে নাও হেলমেট,
তাড়াহুড়ো মোটে নয়, হয়ে যাক যত লেট।
সময়ে বের হলে তাড়াহুড়ো হবে না,
সাধের প্রাণটাও অকারণে যাবে না।
কান থেকে খুলে রাখ ব্লু টুথ, হেডফোন,
মনে রেখ নিজের প্রাণই সবচেয়ে আপন।
যদি যাও নিজের প্রাইভেট কারে
সিট বেল্ট বেঁধে নিতে ভুলে যেও না রে।
অতিরিক্ত গতি মানে সামনে বিপদ
যথাযথ গতি মানে জেনো নিরাপদ।
ড্রাইভিং করো তুমি কান খোলা রেখে,
অন্য কিছুতে চোখ রেখ নাকো ঢেকে।
যদি যাও পায়ে হেঁটে নিজের মতন
বামদিকে চলো যেন করিয়া যতন।
হেডফোন, মোবাইল সব যাও ভুলে
সাবধানে পথ চলো চোখ-কান খুলে।
ফুটপাথ ধরে চলো হয়ে সাবধান,
মনে রেখ ভুল হলে যেতে পারে প্রাণ।
বড়ো রাস্তায় যদি হতে চাও পার
জেব্রা ক্রসিং আছে করো ব্যবহার।
যেভাবেই চলো পথ শুধু চলো মেনে,
সেফ ড্রাইভ, সেভ লাইফ’ থাকে যেন মনে।