ছোটদের কথা
ছোটদের কথা
হাতে খড়ি
দশম শ্রেণি, মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুল
সেদিনের ওই ধু ধু প্রান্তর,
হায়, ভরে গেছে আজ
ঘাসের আকড়ে,
হারিয়েছে কৈশোর বেলা,
শেষ হয়ে গেছে কত খেলা।
স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে
ক্লান্ত হয় তারা,
ঘাস ভরা মাঠে,
কৈশোরের অপমৃত্যুতে—
হারিয়ে যায় কত বেলা।
মার্কশিট-এ থাকতে হবে ‘এ’ গ্রেড—
তাই কিশোরের স্বপ্নগুলো
সকাল নেই, বিকাল নেই
দিনরাত ছুটছে ভবিষ্যতের টানে,
মধুর সময় হারিয়ে যাচেছ,
সেটা কি তারা জানে?
বোকাবাক্স দখল করছে
উচিছষ্ট অবসর,
এতেই ঘটছে মহামারি,
তখনও তাদের
মাঠের সাথে হয় ছাড়াছাড়ি।
মাঠেদের ক্লান্ত ডাক
কোথাও যেন উবে যায়,
পৌঁছায় না তা, কিশোরের কানে।
এখন পড়ে নে’ খেলবি পরে,
এই চক্রে পড়ে গিয়ে,
কৈশোর গেলো নিঃশব্দে পেরিয়ে।
স্বপ্ন থাকা জরুরী জানি
নতুন উদ্যমের দেই হাতছানি,
তবুও যেন মাঠগুলো ভরে না যায়
ঘাসে-আগাছায়,
শরীরটাকে গড়তে হলে
মাঠই একমাত্র সহায়।
ওরে ও তরুণ রক্ত,
ছুটে আয়, ফিরে আয়
বিকেল হলেই স্বপ্ন ভর্তি ব্যাগ
নামিয়ে রেখে
মাঠের পানে ধেয়ে আয়।