ছোটদের কথা
ছোটদের কথা
বাড়ি থেকে বেরিয়ে
মাঠ ঘাট পেরিয়ে
দাও যদি তুমি ছুট্
পৃথিবী করতে লুট্
দুচোখের ঝুলিতে
ভরে মন তুলিতে
দেখবে হয়েছ ধনী
ধরণীর ধুলিতে!!
অপরূপ ভুবনে
গড়েছে যে সুজনে
তাঁর সাথে দেখা হবে
খুশি হবে দুজনে!!
এ আকাশ এ বাতাস
এই মখমল ঘাস
টলটল নদীজল
ঝলমল ফুলফল
খলখল শিশুদল
কথাকলি কলহাস
বুকভরা নিয়ে শ্বাস
দেখবে মধুর হবে
জীবনের বারো মাস!!